মালদা:
পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলো তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আট মাইল এলাকায়। আহত ছাত্রী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা গেছে আহত ছাত্রীর নাম সুস্মিতা মন্ডল। স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে ওই ছাত্রী। এদিন সকালে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ওই ছাত্রী।
অভিযোগ ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় একটি মোটর বাইক এসে ধাক্কা মারে তাকে। এরপরই রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় গুরুতর চোট পেয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে ওই ছাত্রীর।

