প্রশাসনিক বৈঠক করলেন হাওড়া জেলাশাসক, উদয়নারায়নপুর,




বিশেষ প্রতিবেদন,

উলুবেড়িয়া,হাওড়া, 




 কয়েকদিনের টানা বৃষ্টিতে দামোদরে জলস্তর বাড়তে থাকায় আজই রাতে উদয়নারায়ণপুরের কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্লাবিত হবার আশঙ্কা করছেন হাওড়া জেলা প্রশাসন। আগাম সর্তকতা নিয়ে হাওড়া জেলা শাসক মুক্তা আর্য একটি জরুরী বৈঠক করলেন উদয়নারায়ণপুরে।আয়তা ও উদয়নারায়নপুর এলাকায় সমস্ত সরকারী কর্মীদের কয়েকদিন ছুটি বাতিল করা হয়েছে বলে জানান হাওড়া জেলাশাসক মুক্তা আর্য। প্রশাসনের আধিকারিক ও এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের  নিয়ে শনিবার বৈঠক করলেন  হাওড়া জেলাশাসক। 



 আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ আরো অনেকে। এলাকার সমস্ত  পঞ্চায়েত প্রধানদের এলাকার উপর নজর রাখার নির্দেশ দেন  বিধায়ক‍ সমীর কুমার পাঁজা, উদয়নারায়ণপুরের পাশাপাশি এদিন আমতা-২ নং ব্লক অফিসে বিধায়ক সুকান্ত পালকে সঙ্গে নিয়ে বৈঠক করেন।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...