কাজে যোগ দিতে যাওয়ার পথে মারুতি কারের ধাক্কায় জখম হলেন এক কাঠমিস্ত্রি।ঘটনাটি ঘটেছে গাজোল থানার পান্ডুয়া এলাকায়। জানা যায় জখম ব্যক্তির নাম সুনীল সরেন বয়স 45। তার বাড়ি পান্ডুয়া এলাকায়। জানা যায় এদিন সকালে পায়ে হেঁটে কাঠমিস্ত্রির কাজ যোগ দিতে যাচ্ছিলেন গাজোল এলাকায়। বাড়ির সামনে রাস্তা পার হতে গিয়ে গাজলের দিক থেকে আসা এক মারুতি কার তাকে ধাক্কা মারলে তাতে জখম হয় সে।
এরপর পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেলে। এদিকে গাড়িটিকে আটক করেছে গাজোল থানার পুলিশ