উত্তর বঙ্গের চাবাগানের শ্রমিকদের বকেয়া পিএফ সহ অন্যান্য দাবিতে পিএফ কমিশনারের কাছে ডেপুটেশন আইএনটিইউসির।
লকডাউন এর ফলে ডুয়ারসের চা বাগানের শ্রমিকরা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলেছে।চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া পিএফ সহ বিভিন্ন প্রাপ্য অর্থ জমা না দেওয়ার ফলে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন।
শুক্রবার জলপাইগুড়িতে INTUC র পক্ষ থেকে রেজিওনাল PF কমিশনারের কাছে চা বাগিচায় শ্রমিকদের PF হয়রানি এবং PF সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে সম্পূর্ণ কোভিড বিধি মেনে দুটি ডেপুটেশন দেওয়া হয়. উক্ত ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন যুব আই এন টি ইউ সি র সর্ব ভরতীয় সম্পাদক রাজর্ষি ভৌমিক, জলপাইগুড়ি জেলা আই এন টি ইউ সি র সভাপতি দেবব্রত নাগ। রিজিওনাল PF কমিশনার উক্ত ডেপুটেশণের যৌক্তিকতা মেনে নিয়ে সমস্ত সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজর্ষি ভৌমিক সর্ব ভরতীয় সম্পাদক যুব আই এন টি ইউ সি, দেবব্রত নাগ সভাপতি জলপাইগুড়ি জেলা আই এন টি ইউ সি, রঞ্জিত রায় সাধারণ সম্পাদক জলপাইগুড়ি জেলা আই এন টি ইউ সি, প্রমুখ।

