নিমতায় রিহ্যাব সেন্টারে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ। অভিযোগ, নিমতার পাইকপাড়ার সুদৃষ্টি দর্শন রিহ্যাব সেন্টারে বিরাটির কলাবাগানের বাসিন্দা বছর 49-এর পার্থ রাহা (বাপন)কে পিটিয়ে মারা হয়। গতকাল রাতে বাপনেক পিটিয়ে মারা হয় ওই রিহ্যাব সেন্টারে বলে অভিযোগ মৃতের ভাইয়ের। মৃতের ভাইয়ের অভিযোগ, গতকাল তার দাদাকে নিয়ে আসার কথা ছিল। সেই মত তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় রিহ্যাব সেন্টার থেকে জানানো হয় তার দাদা মাথায় আঘাত পেয়েছে পানিহাটি ঘোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে পৌঁছাতেই জানতে পারেন হাসপাতালের তরফে জানতে পারেন তার দাদা মৃত। তার অভিযোগ, তার দাদা দু'দিন আগে রিহ্যাব সেন্টার থেকে তাকে লুকিয়ে ফোন করেছিল। তাকে নিয়ে যাওয়ার কথা বলে। সেই মত তিনি গতকাল তিনি দাদাকে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। এইটা রিহ্যাব সেন্টারের মালিক অপু মেনে না নিতে পেরে তার দাদাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।