সৈয়দ মফিজুল হোদা ,
বাঁকুড়া:-
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বিশিণ্ডা গ্রামের চারটি শিশু অতি কষ্টে জীবনযাপন করছে। দিনমজুর নন্দ বাউরী গতদুবছর এবং তাঁর স্ত্রী একবছর আগে প্রয়াত হয়েছেন। স্বভাবতই এই চারটি শিশুর সংসারের হাল ধরেছে বড় মেয়ে কল্যাণী। কল্যাণী এখন ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করে যে বয়সে কোমল দুটি হাতে বই-খাতা পেন্সিল ধরে রং দিয়ে খাতা ভর্তি করবে সেই বয়সে দু'মুঠো অন্নের সংস্থান এ সকাল হলেই বেরিয়ে যেতে হয় তাদের।
তাদের নেই কোনো রেশন কার্ড।
এই খবর সম্প্রচারিত হবার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে শোরগোল পড়ে যায়। তারপর থেকেই বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক শাখা সংগঠন গুলি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার পরিবারটির পাশে দাঁড়ালেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মলয় মুখার্জি। সোমবার এই পরিবারটির সাথে তিনি দেখা করলেন এবং কিছু খাদ্যসামগ্রী পোশাক ও আর্থিক সহায়তা করলেন। তার সাথে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রদীপ চক্রবর্তী, গঙ্গাজলঘাটী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জীতেন গরাই সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

