মূল্য বৃদ্ধির প্রতিবাদে এস ইউ সি আই,বাগনান,




বাগনান: হাওড়া, 

 ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধির বোঝা সাধারণ জনগণের উপর চাপানো চলবেনা, ডিজেল পেট্রোলের দাম কমিয়ে বাস ভাড়া নিয়ন্ত্রণ করতে হবে এই দাবি নিয়ে আজ এস ইউ সি আই (সি) দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর কাছে ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।



এই উপলক্ষে পশ্চিমবাংলা সর্বত্র আজকে বিক্ষোভের কর্মসূচি পালনের অঙ্গরূপে বাগনানে বিক্ষোভ প্রদর্শন করল এস ইউ সি আই (সি) বাগনান লোকাল কমিটি। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা মিনতি সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সরোজ মাইতি বলেন যে, "ডিজেল পেট্রোলের দাম কমিয়ে বাসের ভাড়া কমাতে হবে । 



কেন্দ্র ও রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলের উপর থেকে যদি ট্যাক্স এবং সেস প্রত্যাহার করে নেওয়া যায় তাহলে ডিজেল-পেট্রোলের দাম অনেকাংশে কমে যাবে,  কমে গেলে আর বাসভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না।"বাগনানের বাসস্ট্যান্ড চত্বর, রেলস্টেশন ও শহরজুড়ে এই বিক্ষোভ সভা আয়োজিত হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...