করোণা দমনে কড়া জেলা প্রশাসন




সৈয়দ মফিজুল হোদা

বাঁকুড়া:- 

করোণা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাভাবিক ভাবেই উঠে গেছে লকডাউনের কড়া বিধি নিষেধ। চলছে আনলক্ প্রক্রিয়া মধ্যে দিয়ে বিধি নিষেধ একে একে ওঠার পালা। কিন্তু জারি রয়েছে নাইট কারফিউ। আগামী ৩১শে জুলাই পর্যন্ত রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাতের কারফিউ বলবৎ থাকবে।

বিশেষজ্ঞ বিজ্ঞানীদের মতে আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। সর্তক রাজ্য সরকার। প্রতিটি জেলাকে নাইট কারফিউ মেনে চলতে কড়া নিদেশ দিয়েছে নবান্ন। নাইট কারফিউ বলবৎ রাখতে সচেষ্ট হয়েছে পুলিশ প্রশাসন ও। জেলা সর্বত্রই চলছে রাত্রিকালীন কড়া নজরদারি। 




গতকাল রাতে বাঁকুড়া বেলিয়াতোড় থানা এলাকার রাত্রিকালীন ধরপাকড় চালালো পুলিশ। রাতের বেলায় অহেতুক ঘোরাঘুরি আড্ডা দিলেই পুলিশি জিজ্ঞাসাবাদ ও ধরপাকড়ের মুখে পড়তে হচ্ছে আমজনতাকে। উপযুক্ত কারণ দর্শাতে না পারলেই করোণা অতিমারি বিপর্যয় মোকাবিলা আইনে মতাবেক আটক করা হচ্ছে পথচলতি, বাইক ও চারচাকার সওয়ারিদে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...