উচ্চমাধ্যমিক ফলাফলে ভুল আছে, দাবী ছাত্রের,




মালদাঃ-

গতকাল বৃহস্পতিবার বিকেলেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে।কিন্তু উচ্চমাধ‍্যমিক সংসদের তরফে যে ফল প্রকাশ করা হয়েছে তাতে ভুল রয়েছে।বলে দাবি করেছেন চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের এক পরীক্ষার্থী ইফতেসাম হাসনাত ও তার অভিভাবক। 

সংসদ প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৭২ নম্বর পেয়েছেন।কিন্তু তাঁর দাবি, মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার ফল ঠিকমতো মূল্যায়ন করা হয়নি।তিনি বলেন, প্রকাশিত ফল অনুযায়ী আমি ৪৭২ পেয়েছি।

 কিন্তু তাতে কিছু ভুল রয়েছে। মাধ্যমিক ও একাদশ শ্রেণির ফল অনুযায়ী কাউন্সিল নির্ধারিত মূল্যায়নে আমার ৪৯০ নম্বর হওয়া উচিত ছিল।আমি কাউন্সিলের নিয়ম মেনে একাধিকবার এই ফলাফলের হিসাব করেছি। 

এমনকি অঙ্কের শিক্ষকও হিসাব করেছেন।স্বাভাবিকভাবেই এনিয়ে আমার মন খারাপ হয়ে গিয়েছে। আজ আমি বিষয়টি নিয়ে স্কুলে যোগাযোগ করি। প্রধান শিক্ষকের পরামর্শে আমি এনিয়ে কাউন্সিলে আবেদনপত্র পাঠাচ্ছি।আমি রিভিউ করতে চাই না। 


তবে হিসাব ঠিক করতে কাউন্সিলের কাছে আবেদন জানাচ্ছি। পরীক্ষা হলে আমার আশা ছিল,আমার ফল আরও ভালো হবে।

এবিষয়ে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আসরারুল হক জানান, বিষয়টি স্কুল কর্তৃপক্ষের আওতায় নেই। আমাদের কাজ সংসদের মার্কশিট ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া।

ওনাকে রিভিউ করতে বলা হয়েছে কিন্তু উনি রিভিউ করতে চাইছেন না। উনি ব্যক্তিগতভাবে সংসদকে চিঠি দেবেন। সেটা উনার ব্যক্তিগত ব্যাপার এটি স্কুল কর্তৃপক্ষের বিষয় না।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...