সৈয়দ মফিজুল হোদা,বাঁকুড়া,
মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সোমবার সোনামুখী পৌরসভায় চালু হলো " মা কিচেন " । রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ফিতে কেটে মা কচেনের শুভ উদ্বোধন করেন । মূলত পাঁচ টাকা দিলেই অসহায়-দুস্থ সাধারণ মানুষ ও ভবঘুরেদের মিলিবে পেট ভর্তি দুপুরের আহার । এর ফলে উপকৃত হবেন অসহায়-দুস্থ সাধারন মানুষরা । বর্তমান কঠিন পরিস্থিতিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগবে স্বাগত জানিয়েছেন এলাকার সকল সাধারণ মানুষ । সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটিকে সুন্দরভাবে প্রাঞ্জল দিতে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । এদিনের এই " মা কিচেন " উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায় , রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি , বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা , বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখার্জী , বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ , বিষ্ণুপুর এসডিও অনুপ কুমার দত্ত , সোনামুখী বিডিও দেবলিনা সরদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি জানান , অসহায়-দুস্থ সাধারণ মানুষদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সোনামুখী পৌরসভায় " মা কিচেন " আজ থেকে চালু হলো । আগামী দিনে যত দিন পর্যন্ত এই প্যানডেমিক সিচুয়েশন থাকবে ততদিন এই " মা কিচেন " চলবে বলে তিনি জানান ।
সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায় জানান , সোনামুখী পৌরসভা সারা বছর মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেন । তার উপর আজ থেকে চালু হলো " মা কিচেন " এর ফলে সোনামুখী পৌর এলাকার অসহায়-দুস্থ সাধারণ মানুষরা আরো বেশি উপকৃত হবেন ।

