মাক্স ছাড়া রাস্তায় বেরোলেই ফাইন দিতে হবে ১০০ টাকা




মালদা: 

মাক্স ছাড়া রাস্তায় বেরোলেই ফাইন দিতে হবে ১০০ টাকা তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার করলে ফাইন দিতে হবে ৫০০ টাকা। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে এই সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধরপাকড় অভিযান শুরু হল। শুক্রবার সকাল থেকে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট, ফোয়ারা মোড় সহ শহরের একাধিক এলাকায় এই অভিযান চালান ইংরেজবাজার পৌরসভার কর্মীরা।



 শহরে বিভিন্ন প্রান্তে হানা দিয়ে মাক্স ছাড়া রাস্তায় বেড়ানোর অভিযোগে প্রায় ১০ জনকে আটক করে ১০০ টাকা করে ফাইন করা হয়। তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার বন্ধ, রাস্তা জবর দখল করে দোকান পাট করা যাবেনা সহ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষ এবং দোকানদারদের মধ্যে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...