জাতীয় চিকিৎসক দিবসে গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে সন্মান প্রদর্শন ডাক্তারদের,



সুদীপ ঘোষ ,ঝাড়গ্রাম ,

জাতীয় চিকিত্সক দিবস প্রতি বছর ১ জুলাই পালিত হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের সম্মানে এই দিবসটি পালিত হয়, যার জন্ম ও মৃত্যুবার্ষিকী ১ জুলাই পালিত হয়। এবং আমাদের প্রয়োজনের সময় নিঃস্বার্থভাবে আমাদের সহায়তা করেছেন এমন চিকিত্সকদের   সন্মান প্রদর্শন করেন এইদিন গোপীবল্লবপুরের পুলিশ আধিকারিকরা। 



এইদিন গোপীবল্লভপুর থানা থেকে গোপীবল্লভ সুপার স্পেশালিস্ট এর সমস্ত ডাক্তার ও নার্সদের মিষ্টির প্যাকেট ও ফুলের তোড়া দিয়ে অভ্যথনা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন এস‌আই  পার্থসারথি দে , এস‌আই সুব্রত সামন্ত এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...