হাওড়া জেলার জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের ধর্মপোতায় এক বেসরকারি লজ তৈরী হচ্ছে আজ ঐ লজের বাথরুমের ঢালাইয়ের পর তক্তা খুলতে গিয়ে পর, পর তিন জন ম্যানহোলের গর্তের মধ্যে নামেন কিন্তু উঠে না আসায় দেখতে গিয়ে ঠিকাদার জ্ঞান হারিয়ে ফেলেন ,ঠিকাদারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়,
যে তিন জন পর পর নেমেছিলেন তাদের ম্যাধহোলের ভেতরে মৃত্যু ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন ঠিকাদারের ভাই,কাকার ছেলে ও ভগিনিপতি হন বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনা স্হলে যায় জয়পুর থানার পুলিশ ,জয়পুর থানার পুলিশ ও ডিজাষ্টার ম্যানেজমেন্টের সদস্যরা গিয়ে ম্যানহোল থেকে দছহ গুলো উদ্ধার করে বি বি ধর হাসপাতালে পাঠায়।
এদের বাড়ি বীরভূমে বলে জানা যায় স্হানীয় সূত্রে।
এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে এলাবাসী উৎকণ্ঠায় আছে কখন এদের উদ্ধার করা হবে।
এদের পরিচয় হলো বীরভূম জেলার নলহাটি ব্লকের বাসিন্দা জেক্কার সেখ 22 বৎসর, তুফান সেখ 20 বৎসর, সাবির সেখ 35বৎসর, মারা গেছেন ও মিলন সেখ, এবং নাজিম সেখ সুস্থ আছেন বলে জানা যায়।
প্রায় আট মাস কাজে আসে 5,জন ।