জানা গেছে, বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে জয়ন্ত রায়ের একটি মুদিখানার দোকান ছিল কে বা কারা গত ৫ মাস আগে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ। তারপর থেকেই সন্দেহ করে ভাইপো দের ওপর।এই নিয়ে বচসা হলে শনিবার সকালে এই বিবাদ চরম আকার ধারন করে। ধারালো অস্ত্র নিয়ে ২ ভাইপোর ওপর হামলা চালায় জেঠু জয়ন্ত রায় ও তার তিন ছেলে বলে অভিয়োগ। এমনকী ধারালো অস্ত্র দিয়েও মাথায় ও সারা শরিরে আঘাত করা হয় বলে অভিযোগ।

