ভ‍্যাকসিনের 2য় ডোজ দেওয়া হলো, মহদীপুর এলাকায়




মালদা:

 মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হল। ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর এলাকায় সোমবার আয়োজন করা হয়েছিল শিবিরের। 




জানা যায় এদিন প্রায় ৫০০ জনকে কোভিড শিলের প্রথম ডোজ দেওয়া হয়। মূলত ভারত-বাংলাদেশ সীমান্তের লড়ি চালক এবং খালাসিদের জন্য দ্বিতীয় পর্যায়ে এই করোনা ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়েছিল। তার পাশাপাশি এদিন স্থানীয় মহিলারাও অংশ নেন শিবিরে। এই বিষয়ে সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানান, মালদা জেলা শাসকের উদ্যোগে এর আগেও প্রথম পর্যায়ের শিবির অনুষ্ঠিত হয়েছিল। আজ দ্বিতীয় পর্যায়ের শিবির। ব্যাপক সাড়া মিলছে। মানুষের মনে ভ্যাকসিন নিয়ে যে কৌতুহল তা দূর হয়েছে। ভ্যাকসিনের উপকারিতা বুঝতে পেরে  মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নিতে অংশ নিচ্ছে।
 মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আমদানি রপ্তানি হয়ে থাকে। তাই চালক এবং খালাসিদের অতি প্রয়োজনীয় ছিল এই কোভিড ভ্যাকসিন।



 সেই কথা মাথায় রেখে সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং মহদীপুর এক্সপোর্ট এসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের এই করোনা ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়েছিল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...