মাস্ক বিহীন অসচেতন ব্যক্তিদের সায়েস্তা, কোতুলপুর পুলিশের অভিযানে আটক 15।




সৈয়দ মফিজুল হোদা

বাঁকুড়া:- 

দিনের-পর-দিন করোণা সংক্রমণে প্রভাব বেড়েই চলেছে। দ্বিতীয় ঢেউ একটা বড় আকার ধারণ করেছিল।  তৃতীয় ঢেউ আসার আগেই সাধারণ মানুষকে সচেতন করতে বার্তা দিয়ে যাচ্ছে সরকার। স্বমহিমায় মাঠে নেমে পড়েছেন পুলিশ প্রশাসন।  বেশ কয়দিন ধরে অনেকের মুখে মাস্ক দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ  সরকার থেকে পুলিশ প্রশাসনের বানী ধুলোর মতো উড়িয়ে দিচ্ছে। তাই  করোনার তৃতীয়  ঢেউ আসার আগে সাধারণ মানুষকে সচেতন করার জন্য সরকার রাত্রি নটার পর থেকে নাইট কারফিউ জারি করেছে। তাই আজ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে করোনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিল কোতুলপুর থানার পুলিশ। আজ কোতুলপুর বাজারে এ অভিযান চালিয়ে 15 জনকে আটক করে কোতুলপুর থানার পুলিশ। তার পাশাপাশি যে সকল ব্যক্তিরা মসৃণভাবে ঘোরাফেরা করছে তাদেরকে শায়েস্তা করতেই এ উদ্যোগ বলে জানালেন বিষ্ণুপুর  এসডিপিও কুতুব উদ্দিন খান। তার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কোতুলপুর বাজারে টহলদারী চালায়। 



যে সকল ব্যক্তিরা মাস্ক বিহীন এবং অসচেতনভাবে ঘোরাফেরা করছেন তাদেরকে ধমক দেওয়া হয়। আমার যে সকল ব্যক্তিরা গাড়িতেই ইন্ডিয়ান আর্মি এক্স আর্মি ইত্যাদি লিখ রেখেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে বলে জানালেন এসডিপিও বিষ্ণপুর। আজকের এই এছাড়াও উপস্থিত এসডিপিও  বিষ্ণুপুর কুতুবউদ্দিন খান, কোতুলপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...