ভোটের পাওনার দাবিতে বিক্ষোভ, উলুবেড়িয়া



ভোট পর্ব অনেকদিন মিটেছে, আশা কর্মীরা ভোটের ডিউটিও করেছে, কিন্তু এখনো পর্যন্ত  ডিউটির টাকা উলুবেড়িয়া২ ও আমতা১ ব্লকের আশাকর্মীরা পায়নি। ফলে আশা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ধূমায়িত হতে থাকে। 



তারই ফলশ্রুতিতে ২২শে জুন উলুবেড়িয়া২ ব্লকের আশাকর্মীরা মিলিত হয়ে বিডিওর কাছে টাকা দেওয়ার আর্জি জানায় । প্রথমে বিডিও বিষয়টিকে উড়িয়ে দেন। ফলে আশা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়- বিডিওকে ঘেরাও এবং বিক্ষোভ দেখাতে থাকে । 



শেষ পর্যন্ত বিডিও এক সপ্তাহের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।  



"পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন" উলুবেড়িয়া২ ব্লকের সম্পাদিকা, সাথী কোলে জানান- এই টাকা যদি এক সপ্তাহের মধ্যে না পায় তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...