আজ আপনাদের বলবো হাওড়া জেলার উলুবেড়িয়া থানার তুলসীবেড়িয়া গ্রামের সায়নের কথা। বাঙ্গালপুর স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র সায়ন।বাবা পেশায় রঙের কাজ করেন। ছোট বেলায় একবার অঙ্কন স্কুলে ভর্তি হয়েছিল ঠিকই কিন্তু পরিবারিক আর্থিক সমস্যা কারনে তিন মাসের পর আর আঁকা শেখা হয়নি তাঁর।
বাবার ছিল অঙ্কনের প্রতি অনুরাগ তাই তারপর থেকে বাবার কাছেই শুরু হয় অধ্যাবসায়।শুধুমাত্র কাগজ পেন্সিলে থেমে থাকেনি সায়ন।বাবার ইচ্ছাতেই চালের ওপর ভারতীয় জাতীয় পতাকার ছবি এঁকে প্রথমবারের মতো 'ইন্ডিয়া ওয়ার্ল্ড রেকর্ডস' বুকে নাম তোলে সায়ন।সেখানেই থেমে থাকেনি সে নতুন কিছু সৃষ্টির নেশায় মাত্র একটি ডিমের খোসাই ৪৭ টি মনীষীর ছবি এঁকে রীতিমতো অবাক করে দেয় সে। আর স্বীকৃতি হিসাবে আবারও 'ইন্ডিয়া ওয়ার্ল্ড রেকর্ড' বুকে নাম উঠে সায়নের।
খুব অল্প বয়সেই অসাধারণ প্রতিভার অধিকারী হয়ে উঠে তুলসীবেড়িয়ার সায়ন বেরা।এখানেই শেষ না চলতি বছরের গত ৩০ শে মার্চ ডিমের খোসার ওপর ১২ জন শহীদ ও মনীষীদের ছবি পেন দিয়ে এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের পাতায় নিজের নাম তুলতে সক্ষম হয় সায়ন।তাঁর আঁকা ডিমের খোসায় স্থান পেয়েছেন শহীদ ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বিপ্লবী ভগৎসিং, নেতাজী সুভাষ চন্দ্র বসু, গান্ধীজী সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এই অসাধারন প্রতিভার অধিকারী সায়ন বর্তমানে চাল তথা ছোট্ট ডালের ওপরেও মনীষীর ছবি এঁকে দিতে পারে এক নিমেষে। তাঁর এই অসামান্য কৃতিত্বের জন্য তাঁর মা-বাবা, আত্মীয় পরিজনেরা খুবই আনন্দিত ও গর্বিত। সংবাদ মাধ্যমের দৃষ্টি গোচরে না আসলেও ইন্ডিয়ান বুক অফ রেকর্ড কিন্তু খুঁজে বের করে নিচ্ছে প্রত্যন্ত অঞ্চলের অসাধারণ প্রতিভা গুলিকে।



