নিজস্ব প্রতিবেদক,,
শ্যামপুর দুই ব্লকের আমড়দহ অঞ্চলের রাজীবপুর গ্রামের শুভদীপ সাহু। নিজের ছোট্ট ব্যবসা সামলে সারাদিন তার কেটে যায় সমাজসেবার কাজে। জীবন সঙ্গী শ্রেয়সীর উৎসাহে দিন রাত কাজকরে চলেছেন, দুস্থ থ্যালাসেমিয়া রোগীদের স্বর্থে।
আজ শ্রেয়সী ও শুভদীপের প্রথম বিবাহ বার্ষিকিতে ,শ্যামপুরের রাণী ম্যারেজ হলে তাঁরা আয়োজন করেছেন স্বেচ্ছায় রক্তদান শিবির। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্যামপুর ব্লাড গ্রুপ ও স্টেট ব্লাড ট্রান্সফিউশিয়ন কাউন্সিল। শিবিরে রক্তদান করলেন 50জন রক্তদাতা, যার বেশির ভাগই মহিলা।অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী,চিত্রশিল্পী জী.প্রদীপ সহ আরো অনেকেই।
শুভদীপ জানান করোনা উদ্ভুত পরিস্থিতিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে রক্তের সঙ্কট চলছে।তাই বন্ধু শুভময় ঘোষ, প্রশান্ত সাঁতরা সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রেয়সী বলেন শুভদীপের কাজে সাহায্য করতে চাই, আমাদের এই কর্মকাণ্ডে সমাজ উৎসাহিত হলে,সেটাই হবে আমাদের সেরা পাওয়া।
শ্রেয়সী ও শুভদীপের দুচোখে আগামীর স্বপ্ন, ব্যাথাতুর মানুষের জন্য সদা জাগ্রত তাদের হৃদয়।



