নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
উদ্বোধন হয়েছে কয়েকদিন আগেই । কিন্তু তার ফল ভোগ করছেন দুর্গত মানুষরা এখনও । সেখানকার কমিউনিটি কিচেনের দ্বারা তৈরি অন্ন প্রাণ ভরাচ্ছে আর্ত মানুষদের মনকে। ভরাচ্ছে আধভাঙা টিনের চালের বাসিন্দাদের পেট। কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে বস্তির দরমার ঘরগুলোর। সম্প্রতি হাওড়ার জগাছা হাইস্কুলে হাওড়া পুরসভার সাতচল্লিশ নম্বর ওয়ার্ড সমন্বয় কমিটির উদ্যোগে উদ্বোধন হল অন্নপূর্ণা কমিউনিটি কিচেন। এর উদ্বোধন করেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যান ঘোষ। পুরো অনুষ্ঠানটি অন্যতম প্রধান উদ্যোক্তা হাওড়া জেলা স্পোর্টস সেলের সভাপতি তথা সাতচল্লিশ নম্বর ওয়ার্ড সমন্বয় কমিটির সভাপতি আক্রাম জমীর ।
এইখানে এখন প্রতিদিন অসংখ্য মানুষদের বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছে ।বিধায়ক কল্যান ঘোষ নিজ হাতে রান্নার কাজে হাত লাগান। শুধু জগাছাতেই নয়, তাঁর বিধানসভা এলাকা ডোমজুড়ে তেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাঁর উদ্যোগে দুঃস্থ দুর্গত মানুষদের জন্য নানা সামাজিক কাজ শুরু হয়েছে বলে জানান কল্যাণবাবু । অন্যতম উদ্যোক্তা আক্রাম জমীর জানান, এখানে প্রতিদিনই দুঃস্থ আর্ত মানুষদের খাবার প্যাকিং করে দেওয়া হচ্ছে । আগামী দিনেও এই ধরনের নানা সামাজিক কর্মসূচি নেওয়া হবে বলে জানান জমীর সাহেব ।
সমগ্র কর্মসূচিতে আছেন তাপস পাল, শেখর চক্রবর্তী, কানাই জানা,গঙ্গাধর শিং , তারক মুখার্জি, তপন দাস, নবীন সিং, শম্ভুনাথ শীল, অনিল কুমার জানা, স্বরূপ চানক, শুভ্রনীল মন্ডল , দীপক মাজি, তাপসী পান, কুমকুম বাগ ও সংগঠনের মহিলাবৃন্দ।


