সূবর্নরেখা পার্শ্ববর্তী খালে অজ্ঞাত পরিচিত যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য।




ঝাড়গ্ৰাম,,


সম্প্রতি দেখা গেছে ভিন রাজ্যের করোনা রোগীর দেহ নদী তে ভেসে অাসতে। এক্ষেত্রে ও এ রকম কোনো ঘটনা কিনা তা নিয়ে অাতঙ্ক ছড়িয়েছে। অপরদিকে খুন করে ভাসানো হয়েছে কিনা সেটাও তদন্ত শুরু করেছে পুলিশ।
গোপীবল্লভপুর ২ নং ব্লকের ভামাল এলাকার সাঁকো খালে ভেসে অাসে মৃত দেহ টি। খাল টি ঝাড়খন্ড থেকে এসে গোপীবল্লভপুরে সুবর্নরেখা নদী তে মিশেছে। শুক্রবার সকালে গ্রামবাসীরা মৃত দেহ দেখতে পেয়ে বেলিয়াবেড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
মৃগদেহ ঘিরে এলাকায় অাতঙ্ক ছড়িয়েছে।  ইতিমধ্যে পাশ্ববর্তী ঝাড়খণ্ড  রাজ্যের কুমারডুবি গ্রামে গত তিন দিন ধরে নিখোঁজ এর খবর এসে পৌছেছে পুলিশের কাছে। তার পরিবারের লোকদের ও দেহ সনাক্ত করার জন্য ডাকা হয়েছে। ঘটনা যাই হোক ঝাড়খন্ড থেকে অাসা এই খালের জলে মৃতদেহ কে ঘিরে অাতঙ্কিত এলাকার মানুষ জন।


 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...