১৮ তম জন্মবার্ষিকীতে ১৮ টি বৃক্ষ রোপনের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস




৬ই জুন,শ্যামপুর:-চলতি বছরের গত ২৭ শে মে ছিল তাঁর জন্মদিন। এই বছর ১৮ বছর বয়সে পদার্পন করল সে, আর তাই ১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৮ টি বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সচেতনতার বার্তা দিল 'শ্যামপুর স্বপ্নের তরী' নামক স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রূপের সদস্য শ্যামপুর থানার মর্শাল গ্রামের বাসিন্দা সঞ্চয় বাড়ি। ১৮ তম জন্মবর্ষের কথা মাথায় রেখে নার্সারি থেকে শিশু, মেহগিনি,লম্বু সহ বিভিন্ন প্রজাতির মোট ১৮ টি চারা গাছ ক্রয় করে তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামপুর স্বপ্নের তরী গ্রূপের হাতে। এবং সেগুলি দেউলি এলাকার   রাস্তার ধারের ফাঁকা জমির ওপর নিজের উপস্থিতিতে  রোপন করেন সঞ্জয়।সমগ্র ঘটনাটি তদারকি করেন গ্রূপের অন্যতম প্রধান সদস্য তমাল বড়ুই। 




উপস্থিত ছিল গ্রূপের আরো অনেক সদস্য।তবে ওইদিন গ্রূপ সদস্য শুভময় ঘোষ অন্য একটি  কর্মসূচি পালনে ব্যাস্ত থাকায় শ্যামপুর স্বপ্নেরতরী গ্রূপের বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারলেও ১৮ টি বৃক্ষের রক্ষণাবেক্ষনের দায়িত্ব পালনের প্রতিজ্ঞাবদ্ধ হন।এমন সিদ্ধান্তের কারন জানতে চাইলে সঞ্চয় জানাই "কোভিডের দ্বিতীয় ঢেউ দেশ জুড়ে ছড়িয়ে পরার সাথে সাথে আমরা কোভিড আক্রান্তদের মধ্যে অক্সিজেনের হা হা কার দেখেছি। কত মানুষ অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন সেই সব কথা মাথায় রেখেই মা বাবার অনুমতিতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।" সঞ্জয় আরো জানায় "আপনারাও প্রত্যেকেই একটি করে গাছ লাগান তবেই পরিবেশে  অক্সিজেন ও কার্বনডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকবে। "এই ভাবেই স্বপ্নেরতরী গ্রূপের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখুক শ্যামপুরবাসী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...