উত্তর দিনাজপুর:-
অবশেষে ৩০ ঘন্টা তল্লাশির পর সোমবার বিকেল পাঁচটার পর উদ্ধার হল তিস্তা ক্যানেলে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ। দেহ উদ্ধার হতেই কান্নার রোল পরে যায় টুনিখারি গ্রামে । উল্লেখ্য গতকাল সকালের দিকে গরু দেখতে গিয়ে তিস্তা ক্যানেল এর বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় চোপড়া থানার মাঝিয়ালি অঞ্চলের টুনিখারি গ্রামের বাসিন্দা আজিজুর রহমান (৬০) নামের এক ব্যক্তি তিস্তা ক্যানেলের জলে তলিয়ে যায় । এর পর ঘটনাস্থলে ছুটে আসেন চোপড়া থানার আই,সি ,মোকসেদুর রহমান। তিনি তল্লাশির জন্য ডুবুড়ির ব্যবস্থা করেন। গতকাল থেকে ডি,এম,জি (ডুবুরির) দল এবং চোপড়া থানার পুলিশের উদ্যোগে দেহ উদ্ধার হয়। পুলিশ মৃত দেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতালে পাঠান।
