নিজস্ব প্রতিবেদক,,
শ্যামপুর থানার ডিমন্ডলঘাট-২ অঞ্চলের অন্তর্গত বানিয়া গ্রামে "নব উদয় সংগঠন" ক্লাবের উদ্যোগে,
"আজাদ হিন্দ ভলেন্টিয়ার্স" ও
"কোয়ারেন্টাইন স্টুডেন্ট ইউথ নেটওয়ার্ক"- এর ঐকান্তিক সহযোগিতায় রূপায়ণের তীরবর্তী মানুষের ত্রাণ শিবির। একদিকে স্বাস্থ্য পরীক্ষা ও অন্যদিকে দূর্গত মানুষের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এই ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ জগন্নাথ ভট্টাচার্য, অরুন পাল, অসিতবরণ সাউ, ডাঃ শক্তিরঞ্জন প্রামাণিক ও প্রভাত মণ্ডল প্রমুখ।




