সুন্দরবনের গোসাবা ব্লকের দুলকি ও সোনাগাঁ এবং রাঙাবেলিয়ার পাখিরালায় ইয়াস বিধ্বস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দিল 'আমার ভাঙড়' সংস্থার যুবকেরা। ভাঙড়ের এই সংস্থার প্রায় পঞ্চাশ জন ছেলেমেয়ের একটি দল ত্রাণ নিয়ে সুন্দরবনে পৌঁছায়। মুড়ি, চিড়ে, বিস্কুট, আমুল দুধ, তালমিছরি, সয়াবিন, সাবান, মিনারেল ওয়াটার, বাচ্চাদের নতুন জামা-প্যান্ট, মাস্ক ও প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি মিলিয়ে তৈরি ত্রাণ সামগ্রীর প্যাকেট পাঁচশো পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
দুলকির মানুষেরা অভিযোগ করে জানান যে সেখানে কোনও সরকারি সাহায্য মেলেনি বছরের পর বছর। এমনকি একশো দিনের কাজও সেখানে হয়নি।
আমার ভাঙড়ের পাশে থেকে এই ত্রাণ-কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভাঙড়ের নিউ ফিরোজ মেডিকেল, সাবির আলি, আবুল কালাম বৈদ্য, আর আই এন্টারপ্রাইজ ও মাস্টার জিন্স হাউস।
একথা জানায় আমার ভাঙড়ের সভাপতি এটিএম সাহিল আহমেদ ও সম্পাদক ইয়াউর রহমান। তাঁরা এমন ত্রাণের কাজ আগামী দিনে আরও চালিয়ে যাবেন বলে জানান।
ভাঙড়ের ভূমিপুত্র উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে এগিয়ে আসুন সবাই। আপনার আমার সাহায্যে অসহায় পরিবার নতুন করে বাঁচবার জন্য সাহস পাক।



