বুধবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরে সামাজিক দূরত্ব মেনে ডেপুটেশন দিল তারা।
উলুবেড়িয়ার গরুহাটায় সিপিএমের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন,কোভিদ আক্রান্ত ব্যক্তিদের জন্য অক্সিজেন নিয়ে কালোবাজারি র অভিযোগ করেন রেড ভলেনটিয়ার সদস্যরা,
এই ডেপুটেশনে নেতৃত্বে ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সাবিরুদ্দিন মোল্লা, সিপিএম নেতা গৌতম পুরকাইত সহ আরো অনেক।



