একাধিক বাম সংগঠনের ডেপুটেশন,




সর্বজনীন ভ্যাকসিনের দাবিতে ফরওয়ার্ড ব্লক উলুবেড়িয়া দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকেই ডেপুটেশন দেওয়া হলো সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। 



বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে, সকল কে বিনামূল্যে  ভ্যাকসিন দেওয়ার দাবি তে উলুবেড়িয়া বিডিও অফিসে উলুবেড়িয়া দক্ষিণের ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। 




ভুয়ো ভ্যাকসিন, ভ্যাকসিন নিয়ে দুর্নীতির বিরুদ্ধেও তারা সরব হয়েছেন। এছাড়া আয়করহীন পরিবার কে করোনা কালে মাসিক দশ হাজার টাকা অনুদানের দাবি করেছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে সরষের তেল কে অন্তর্ভুক্ত করে রেশন এর মাধ্যমে দেওয়ার দাবি রাখেন। উলুবেড়িয়া দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক জমিউস মল্লিক বলেন, ফরওয়ার্ড ব্লক চিরকাল মানুষের পাশে থেকেছে, বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার একটার পর একটা জনবিরোধী নীতি নিয়ে চলেছে, চোখের সামনে দুর্নীতির ঘটছে, প্রশাসন নীরব । 



এর বিরুদ্ধে আমরা এবং আগামী দিন আন্দোলনের পথেই থাকব। এদিকে ভুয়ো ভ‍্যাকসিন সহ একাধিক দাবিতে সিপিএমের ছাত্র সংগঠন এস,এফ আই,যুব সংগঠন ডি ওয়াই এব আই,ও গনতান্ত্রিক মহিলা সমিতির এক মিছিল উলুবেড়িয়ার গরুহাটা থেকে মিছিল করে উলুবেড়িয়া থানায় ডেপুটেশনজমা দেয়, একই দাবিতে এস এফ আই ,ডি ওয়াই এফ আই এর পক্ষ হতে শ‍্যামপুর থানা সহ উলুবেড়িয়ার সব থানায় ডেপুটেশন দেয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...