শ্রমিকেরা এখনো তাদের পারিশ্রমিক পান নি।




মালদাা ।  

 করোনা সংক্রমনের মধ্যে কেন্দ্র সরকারের অধীনে কাজ করা বহু শ্রমিকেরা এখনো তাদের পারিশ্রমিক পান নি। এরকম দেশে ১৪ কোটি শ্রমিক রয়েছে যারা করোনাকালে কাজ করেও টাকা পান নি। এব্যাপারে দেশজুড়ে আন্দোলন সংঘটিত হবে । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বিষয়টি জানানো হয়েছে। শুক্রবার দুপুরে করোনা সংক্রমনের মধ্যে লকডাউন পরিস্থিতিতে শ্রমিকদের সমস্যার বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য তৃণমূলের কোর কমিটির সদস্য তথা অল ইন্ডিয়া ফেডারেশন অফ ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক সুনীল সরকার।  এদিন বৈষ্ণবনগর থানার আঠারো মাইল এলাকার টোল প্লাজা সংলগ্ন ওই সংগঠনের কার্যালয়ে এই সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। সুনীলবাবু ছাড়াও সংগঠনের অন্যান্য কর্তারা উপস্থিত ছিলেন। 



সেখানে শ্রমিকদের ন্যায্য পাওনা এবং ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিয়ে দাবি তোলা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে করোণা সংকটের মধ্যে অল ইন্ডিয়া ফেডারেশন অব ওয়ার্কার্স ইউনিয়নের অধীনে থাকা শ্রমিক ও তাদের পরিবারদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এব্যাপারে বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...