মালদা:
ভ্যাকসিন নিয়ে কালোবাজারি বন্ধ, ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সহ একাধিক দাবিতে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামল বামফ্রন্টের ছাত্র যুব শ্রমিক এবং মহিলা সংগঠন। গোটা রাজ্যের পাশাপাশি বুধবার মালদা জেলা জুড়েও এই আন্দোলন সংগঠিত করা হয়। এই মর্মে এদিন মোথাবাড়ি থানার সামনে অবস্থান-বিক্ষোভ করেন সংগঠনের কর্মীরা। এরপর ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মোথাবাড়ি থানায় একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
মোথাবাড়ি থানার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়।
DYFY এর সম্পাদক আশরাউল হক জানান আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করি এবং মোথাবাড়ি থানা একটি স্মারকলিপি প্রদান করি।
তিনি জানান মোথাবাড়ি থানার পুলিশ আশ্বাস দিয়েছেন।পাশে থাকার।

