মিড ডে মিলের চাল দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি,




মালদা:২৯জুনঃ 

মিড ডে মিলের চাল দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মালদহের চাঁচল-২ নং ব্লকের হোবিনগর প্রাইমারী স্কুলে।সোমবার সকালে অভিভাবকেরা মিড ডে মিলের সামগ্রী নিতে আসলে তা পরিমাণে কম ও নিম্নমানের দেওয়া হয় বলে অভিযোগ।অভিযোগ,বাজার থেকে পচা আলুর বস্তা নিয়ে স্কুলে আনা হয়।এবং সেগুলোই দেওয়া হচ্ছিল।সোমবার  ওই স্কুলে মিড মিল বিলিকে ঘিরে তেতে উঠে এলাকা।উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে।চাল আলু ফেলে দফায় দফায় চলে দুঘন্টা ধরে চলে বিক্ষোভ।অভিভাবকদের দাবি,অবিলম্বে আমাদের ভালো মানের চাল ও আলু দিতে হবে।এবং দুমাস ধরে বন্ধ থাকা মিড ডে মিলের সামগ্রী দিতে হবে।এই দাবিতেই চলে বিক্ষোভ।অভিভাবক ছবি খাতুন অভিযোগ করে বলেন,নিম্নমানের খাদ‍্য সামগ্রী দেওয়া হচ্ছিল।এবং পরিমাণও কম।আর পচা আলু যা দুর্গন্ধ ছড়াচ্ছিল।আর সেই খাদ‍্য শিশুদের নিয়ে যাব।সেটা একজন অভিভাবক হয়ে সম্ভব না।তাই নিজের সন্তানের স্বাস্থ‍‍্যের কথা মাথায় রেখ প্রতিবাদ করি।



অবিলম্বে আমাদের সঠিক পরিমাণে ভালো মানের খাদ‍্য দ্রব‍্য দিতে হবে।এবিষয়ে প্রধান শিক্ষক আসামুদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলছেন,আমাদের কাছে যা আসছে তা দিচ্ছি।
এব‍্যাপারে অবর বিদ‍্যালয় পরিদর্শক তারক মন্ডল জানান,নিম্নমানের খাদ‍্য বিলি কাম‍্য নয়।বিষয়টি তদন্ত করা হচ্ছে।এবং তা বদলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...