রেড ভলেনটিয়ার দের সহযোগিতা, শ‍্যামপুর




ক্লান্তিকে হার মানিয়ে কোভিডের বিরূদ্ধে প্রতিদিন এক একটা যুদ্ধ জয় করে চলেছে শ্যামপুর রেড ভলেন্টিয়ার্স।

তাদের  কাজের ভাবধারাতে উৎসাহী হয়ে 

গণতান্ত্রিক মহিলা সমিতির শ্যামপুরের নেত্রী ও শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষিকা কমরেড সুলেখা দাস,তাঁর পেনশনের টাকা থেকে একটি অক্সিজেন সিলিন্ডার,  দান করেন। 

এছাড়াও খাড়ূবেড়ীয়ার বিশিষ্ট ব্যবসায়ী চিন্ময় সামন্ত ও আর এক শুভাকাঙ্খী প্রধান শিক্ষক প্রত্যেকে একটি করে নতুন অক্সিজেন সিলিন্ডার দিয়ে শ্যামপুর রেড ভলেন্টিয়ার্স এর কাজের গতিকে ত্বরান্বিত করতে সাহায্য করেছেন।
শ্যামপুর রেড ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং লাল সেলাম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...