রক্তদান উৎসব,ভগবানগোলা,মুর্শিদাবাদ




মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় এবং সাংসদ  অভিষেক ব্যানার্জি , সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খাঁন এবং ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলীর শুভেচ্ছায় ভগবানগোলায় বিশাল রক্তদান উৎসব ।



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমস্ত ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং অল ইন্ডিয়া তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জিকে অভিনন্দন জানিয়ে আজ বিশাল রক্তদান উৎসব পালিত হলো মূশি'দাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রের  2নং ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ।ভগবানগোলা 2নং ব্লকের সভাপতি আবদুর রউফের উদ্যোগে এতবড়ো অনুষ্টান হলো ।ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তূনমুল কংগ্রেসের লক্ষাধিক ভোটে জয়ী বিধায়ক ইদ্রিশ আলি অসুস্থতার জন্য অনুষ্টানে আসতে পারেননি কিন্তু রউফ সাহেব সহ সমস্ত রক্তদাতাকারী এবং আয়োজনকারীদের অভিনন্দন জানিয়েছেন ।
     কোভিড মহামারী ও দুঃস্থ মুমূর্ষু থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে  স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদান করেন।পুরুষ ও মহিলা সহ প্রায় একশত একান্ন জন রক্তদান করেন ।বিশ্ব থেকে করোনা যাতে বিনষ্ট হয় তাঁর প্রাথ'না করা হয়।
     প্রধান অতিথি হিসাবে যোগদান করেন মুশি'দাবাদ জেলার সভাপতি সাংসদ আবু তাহের খান, অন্যদের মধ্যে যাঁরা এই অনুষ্টানে যোগদান করেন তারা হলেন, ভগবানগোলা এক নম্বর ব্লক সভাপতি আফরোজ সরকার ওরফে রাজেশ , প্রাক্তন বিধায়ক  চাঁদ মহম্মদ, মহাবীর ওরফে মহম্মদ ইব্রাহিম প্রমূখ।
      সাংসদ তথা মুশিদাবাদ জেলার সভাপতি আবু তাহের খাঁন বলেন,  বিধায়ক ইদ্রিশ আলি  পশ্চিমবঙ্গের তৃতীয় এবং মূশি'দাবাদ জেলার প্রথম হয়ে 2021 এর নিবাচনে  জয়লাভ করেছেন,বিধায়ক ইদ্রিশ আলি , ভগবানগোলার দুই ব্লক সভাপতি সহ এবং ভগবানগোলার সমস্ত ভোটদাতাদেরকে আমি হাদি'ক অভিনন্দন জানাই ।
      বিধায়ক ইদ্রিস আলী জানান, তাঁর শরীর অসুস্থতা থাকায় তাঁর ছেলে শাহিলকে পাঠিয়েছেন ।তিনি আরও  বলেন, আল্লার রহমতে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন ।শরীর পুরোপুরি সুস্থ হলেই ভগবানগোলায় যাবেন ইনশাল্লাহ ।তিনি আরও  বলেন, ভগবানগোলার মানুষ খুব ভালো মানুষ, তাঁরাও যেমন ইচ্ছে প্রকাশ করেছেন আমাকে দেখার, আমিও তেমন উদ্‌গ্রীব তাদের সঙ্গে দেখা করার,
        
 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...