জলোচ্ছ্বাসের ভয়।ও এলাকায় জলমগ্ন হবার আশঙ্কায় গ্ৰামবাসীরা,
উলুবেড়িয়া ১ব্লকের হিরাপুর অঞ্চলের হিরাপুর হাইস্কুলের মাঠের কাছে,ভাগীরথী নদীর বাঁধ গত ইংরেজি ২৬মে ২০২১,প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ও তার পরবর্তী ভাগীরথী নদীতে ভরা কোটালের জেরে জলোচ্ছ্বাসের ফলে নদীবাঁধ উপছে এলাকায় জল ঢুকে যায়,বেশকিছু এলাকায় জলমগ্ন হয়ে পড়ে,এবং নদীবাঁধের অনেকাংশে ধ্বস নামে, নদীবাঁধ উপছে জল ঢোকায় নদীবাঁধের মাটি ক্ষয়ে যায় এবং নদীবাঁধ পূর্বের অপেক্ষা নীচু হয়ে যায়।
প্রায় একমাস হয়েগেল, এখনও পর্যন্ত কোনোকিছু মেরামত হয়নি, আবারও D.V.C ও অন্যান্য জলাধার থেকে জল ছাড়ার কারণে নদীর জল বৃদ্ধি পাওয়াই এলাকার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন, এছাড়াও সামনে ভরা কোটালের ফলে নদীর জল বৃদ্ধি পাবে এবং এলাকায় নদীর জল জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা,,
স্থানীয় বাসিন্দা আশিদুল হক্ মল্লিক জানান যে ওই বাঁধের ওপর থেকে জল গিয়ে বহু বাড়ি ক্ষয় ক্ষতি হয়,এবং নদীর দল বর্ষায় বৃদ্ধি পাচ্ছে ও সামনে ভরা কোটাল,নদীর জল বৃদ্ধি পেয়ে যাতে এলাকায় জলমগ্ন হয়ে না পড়ে তারজন্য গ্রামবাসীদের আবেদন যাতে তাড়াতাড়ি প্রশাসন যাতে এই ব্যাপারে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্ৰহন করে তার জন্য আবেদন।

