উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও শ্যামপুর সংস্কৃতি পত্রিকার যৌথ উদ্যোগে,
সাম্প্রতিক ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষের জন্য- স্বাস্থ্য পরীক্ষা,পোশাক ও শিক্ষাসামগ্রী বিতরণ শিবির অনুষ্ঠিত হল, শ্যামপুর দুই ব্লকের আন্টিলাপাড়ায়। এই শিবিরে বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডাঃ জয়ন্ত দাস এবং উলুবেড়িয়ার জি.পি হসপিটাল।
এই শিবিরের মাধ্যমে দেড়শো জনেরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ জয়ন্ত দাস, বিপ্লব মণ্ডল ও সহকারী গণ।একশ জনেরও বেশি দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হয় পোশাক। দু'শ জন ছাত্রছাত্রীদের দেওয়া হয় সুষম খাবার ও শিক্ষা সামগ্রি।শিবিরে উপস্থিত ছিলেন শ্যামপুর সংস্কৃতি পত্রিকার সম্পাদক অসিতবরন সাউ ও কবি প্রভাত মণ্ডল। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রদীপ কুমার মণ্ডল, সুদেষ্ণা ভূঞ্যা সহ হাওড়া জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকা গণ।
