পুরসভা নির্বাচন নিয়ে আসানসোলের ট্রাফিক মোড়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হলো।বুধবার বিকেলে জিতেন্দ্র তিওয়ারির বাসোভবনের অফিসে এই বৈঠক করা হয়েছে।এদিনের বৈঠকে আসানসোল পৌরনিগমের প্রাক্তন বিজেপির কাউন্সিলাররা ও বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।জানা গিয়েছে এদিনের বৈঠকে আসানসোল পুরসভা নির্বাচন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে।বিজেপি এই নির্বাচনে বিজেপি যাতে 106 টি আসনের মধ্যে 66 টি আসনে জয়লাভ করতে পারে তারজন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে।
