দঃ ২8 পরগনা:
এখনও বহু গ্রাম নোনা জলের তলায়। প্রশাসনের উদ্যোগে দুর্যোগ কবলিত গ্রামবাসীদের জল ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা হলেও বহু মানুষ এখনও ন্যূনতম ত্রাণ পায়নি৷ অনেকেই বাঁধের উপরে ত্রিপল টাঙিয়ে জীবন কাটচ্ছেন। তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে বহু স্বেচ্ছাসেবী সংগঠনও৷ বহু সংগঠনের পক্ষ থেকে দুস্থ এলাকায় পানীয় জল ও ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। সেভাবেই গোসাবায় ত্রাণ পৌঁছ দিতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের চরম অসহায়তার সাক্ষী থাকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা৷ সংগঠনের নৌকো খাবার ও জল বিলি করতে যাচ্ছিল আরেক গ্রামে সুন্দরবনের কাছে নৌকো পৌঁছতেই নদী তীর দাঁড়িয়ে থাকা ছোট ছেলেমেয়েদের কাতর কণ্ঠে মিনতি করল ও কাকু একটু জল দেবে,জল। এমনই ছবি ভেসে এল সুন্দরবন এলাকায়। আর দেরি নয় , অতি দ্রুত ত্রান বিলির কাজে নেমে পড়ল টিম চলো পাল্টাই , চাল, ডাল, তেল-সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন এখানকার প্রায় ৩০০টি পরিবারের হাতে। আপাতত দুর্গত এলাকার মানুষকে সাহায্য করলেও আগামী দিনে সুন্দরবন তথা উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চায় বলে এদিন জানান চলো পাল্টাই এর অন্যতম উদ্যেক্তা সুমন দাস।
