বাড়ি বাড়ি পানীয়জলের জন‍্য রিজার্ভার, শ‍্যামপুর,




শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামের সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি জলাধার নির্মানের আনুষ্ঠানিক সূচনা হলো আজ। অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, গ্রাম পঞ্চায়েত প্রধান নিতা সিং,উপপ্রধান শান্তিরঞ্জন মাইতি, সাগরিকা বাগ সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য গন।



 কৃষ্ণেন্দুবাবু বলেন,  মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মন্ত্রী পুলক রায়ের তত্বাবধানে আজ আনুষ্ঠানিক ভাবে প্রতি বাড়িতে জল পৌঁছে দেওয়ার  লক্ষ্যে জলাধার তৈরীর কাজ শুরু হল। এলাকার দীর্ঘদিনের চাহিদা এবার পুরন হতে চলেছে। মানুষের সহযোগিতা কামনা করি। মন্ত্রী পুলক রায়কে ধন্যবাদ জানাই। প্রধান এবং উপপ্রধান বলেন এক বছরের মধ্যেই প্রতি বাড়িতেই পরিশ্রুত পানীয় জল পৌঁছনই আমাদের প্রধান লক্ষ্য ছিল। প্রতিশ্রুতি পুরনের লক্ষ্যে এগোতে পেরে ভালো লাগছে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...