বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচা বন্দি হল এক পূর্ণবয়স্ক চিতা




আলিপুরদুয়ার:- 


অবশেষে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচা বন্দি হল এক পূর্ণবয়স্ক চিতা । কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস চা  বাগান এলাকায়।  আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের বাসিন্দাদের তরফ হতে জানা যায় চিতাবাঘ আর হাতির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। প্রায় ব্লক জুড়ে চলছে হাতির তান্ডব।সন্ধ্যে হলেই দল বেঁধে লোকালয়ে খাবারের খোঁজে ঢুকে পড়ে হাতির দল। হাতির দলের সাথে সাথে প্রায়ই চা বাগান বলয়ে দেখা মেলে চিতা বাঘের। এরফলেই প্রায় আতঙ্কিত চা বলয়ের বাসিন্দারা ।



 আর সেই  কারনেই  বনদপ্তরকে বাঘ ধরতে বসাতে হয় খাঁচা। রবিবার খাবারের লোভে বনদপ্তরের পাতা সেই খাঁচাতেই বন্দী হল একটি পূর্ণ বয়স্ক চিতা। এদিন মাদারিহাট বীরপাড়া ব্লকের গোপালপুর চা বাগানের মোহনপুর এলাকার ৪ নং সেকশন থেকে খাঁচাবন্দি চিতটিকে উদ্ধার করে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা।জানা গিয়েছে, সংশ্লিষ্ট চা বাগানের বিভিন্ন এলাকায় প্রায় চিতা বাঘের আনাগোনা শ্রমিকরা বুঝতে পারেন। বিষয়টি বনদপ্তরকে জানতেই ছাগলের টোপ দিয়ে খাঁচা বসায় বনদপ্তর। 



সেই খাঁচাতেই বন্দি হয় চিতাটি। খাঁচা বন্দি চিতাটিকে দেখতে পেয়ে বনদপ্তরকে খবর দিলে বন কর্মীরা খাঁচাবন্দী চিতটিকে উদ্ধার করে নিয়ে যায়।এ বিষয়ে মাদারিহাটের বনবিভাগের রেঞ্জার রামিজ রোজার জানান, "গোপালপুর চা বাগানের ৪ নং সেকশন থেকে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতা উদ্ধার করে জলদাপাড়ায় আনা হয়েছে।" বাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেল বাগানের বাসিন্দারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...