ঐদিন ওনার সঙ্গে শ্যামপুর গ্রামের একজন ছিলেন, নাম প্রফুল্ল ভাঙ্গি, যিনি আহত হয়ে উলুবেড়িয়ার এক বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন ।
মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণায় এবং হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস (গ্রামীণ ) সভাপতি ও আমতার বিধায়ক মাননীয় সুকান্ত পালের নির্দেশে ,
জেলার যুব তৃণমূল সাধারণ সম্পাদক সুদীপ বেরা, শ্যামপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিশ্বজিত পোড়ে, যুবনেতা লক্ষ্মীকান্ত পাত্র, ও তৃণমূল সোস্যাল মিডিয়ার সক্রিয় কর্মী সন্তু মাজী, শ্যামপুর অঞ্চল যুব সভাপতি কৌশিক পাল, এলাকার পঞ্চায়েত সদস্য প্রশান্ত কুমার পোড়িয়া ও যুবনেতা সোমনাথ দাস সহ আরো অনেকেই আহত ব্যক্তির পরিবারের সাথে দেখা করেন, এবং পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন ।



