উনুনে রান্না করতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর




মালদা-

উনুনে রান্না করতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। মৃতের নাম রূপা পাঠক(‌৩৮)‌। রতুয়া থানার সম্বলপুরে বাড়ি তাঁর। গত ৩ জুন রান্না করতে গিয়ে অগ্নদ্বগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে ভর্তি করা হয়। রবিবার তাঁর মৃত্যু হয়। স্বামী হৃদয় পাঠক মজুরের কাজ করে সংসার চালান। তাঁদের ৫ ছেলেমেয়ে নিয়ে সংসার ছিল। স্বামী হ্দয় পাঠক জানান, ‘‌অনেক চেষ্টা করেও স্ত্রীকে বাঁচানো গেল না। চিকিৎসার কোনও ত্রুটি রাখা হয় নি।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...