বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির আলোচনা সভা,অনলাইনে




কোভিদের তৃতীয় ঢেউ এবং শিশুদের উপর তার প্রভাব 
   ০৫.০৬.২০২১- আজ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে 'কোভিদের তৃতীয় ঢেউ এবং শিশুদের উপর তার প্রভাব' শীর্ষক এক অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। দু'জন শিশুরোগ বিশেষজ্ঞ ডা: ভবানী শঙ্কর দাস এবং ডা: ভবরঞ্জন শিকদার আলোচনা করেন।
  কোভিদের তৃতীয় ঢেউ মূলত শিশুরা আক্রান্ত হতে পারে। আর প্রাথমিক শিক্ষকদের শিশুদের সঙ্গে প্রতিনিয়ত কাজ করতে হয়। তাই সমিতি শিক্ষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা।                চিকিৎসকগণ সমস্ত প্রকার করোনা বিধি মেনে চলার পাশাপাশি শিশুদের পুষ্টির মাত্রা ঠিক রাখা এবং মানসিক অবসাদে যাতে না ভোগে  সে বিষয়ে বিশেষ লক্ষ্য করবার আহ্বান জানান।



  সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা এক প্রেস বিবৃতিতে কোভিদের তৃতীয় ঢেউয়ের কবল থেকে শিশুদের রক্ষা করতে এখনই বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজ্ঞানীদের পরামর্শ মতো সচেতনতা বৃদ্ধির বন্দোবস্ত করবার পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং ব্যাপক টেস্ট ও  বড়োদের দ্রুত ভ্যাক্সিন সম্পূর্ণ করবার দাবি করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...