আমরা কজন ও পিজেএস মিশন এর উদ্যাগে ত্রান বিতরন



লিটন রাকিব

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার  শেখপাড়ায় 'আমরা কজন ও পিজেএস মিশন' এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ইয়াস পরবর্তী মানুষেদের মধ্যে। এদিন ২৫০ জনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

চাল, ডাল, আলু, সোয়াবিন, সাবান, স্যানিটাইজার, ত্রিপল ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয় এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং ২ পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি মুক্তার শেখ, পূর্তের  কর্মদক্ষ হাকিম মিদ্দে ও  সারেঙ্গাবাদ পঞ্চায়েত প্রধান ইচ্ছা উদ্দিন সরদার, অঞ্চল সভাপতি  হাজী শওকাত শেখ, পয়না জীবনতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, রাজু সেখ ও পিজেএস মিশনের সম্পাদক ফাহাদ বিন শেখ ও প্রশান্ত কুমার জানা প্রমুখ। 




এলাকার দুস্থ, অসহায় মানুষের জন্য কিছুদিন কমিউনিটি কিচেনেরও ব্যবস্থা করা হয়। স্বয়ং বিধায়ক সাহেবের হাত দিয়েই এই খাদ্য বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

ভাঙড়ের ভূমিপুত্র উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...