ত্রিকোণ প্রেমের জেরে খুন গৃহবধূ।




দঃ ২8 পরগনা:

শনিবার ভোরে ঘটনাটি ঘটে দক্ষিণ  চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত গংরাই স্কুলের কাছে। তাকে খুন করার পর, মৃতদেহের পাশেই বসে ছিল প্রেমিক শুভেন্দু মন্ডল। স্থানীয় লোকজন খবর দেওয় বিষ্ণুপুর থানার পুলিশকে, পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক শুভেন্দু মন্ডল কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ বেশ কয়েক মাস ধরেই প্রেমের সম্পর্ক থেকে ছেড়ে বেরোতে চাই ছিলেন ওই গৃহবধূ। এই নিয়েই দুজনের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি চলত তাদের মধ্যে। এরপর শনিবার ভোর পাঁচটা নাগাদ বাড়ি থেকে বের হয়ে লাঙ্গলবেরিয়ায় কাজে যাওয়ার পথে গংরাই স্কুলের কাছে পেটে ছুরি মারে অঞ্জনাকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের বোন অঞ্জলির অভিযোগ পরিবারের তরফ থেকে বেশ কয়েকবার এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবার জন্য অনুরোধ করা হয়।  অভিযোগ অভিযুক্ত শুভেন্দু মন্ডল প্রায়ই তাকে হুমকি দিত প্রাণনাশের। বেশ কয়েকদিন ধরেই অন্যত্র গিয়ে নতুন ঘর বাঁধার জন্য চাপ দিচ্ছিলেন তাকে, সেই কোথায় সায় দিচ্ছিলেন না অঞ্জনা। তার দুই সন্তান ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না বলেও জানিয়েছিলো সে। সেই থেকেই অশান্তি চরমে উঠে। বিবাহ বহির্ভূত  সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন ওই মহিলা, যার জেরেই এই খুন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...