মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান





সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম ,

মুকুল রায়ের তৃণমূলের ফেরার পর একই পথে ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুরেও শুরু হল ঘরে ফেরানোর কর্মসূচি। বুধবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য অজিত মাহানা সমেত ২৫০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে দাবি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের। 



এদিন বিজেপি থেকে আসা রাজনৈতিক কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, রঞ্জিত মহাকুল  ও সহ-সভাপতি স্বপন দাস প্রমুখ। এদিনের কর্মসূচি সম্পর্কে ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, অজিত বাবু সমেত আজকের যোগদান কারীরা আগে তৃণমূল দল করতেন, কিন্তু কোন কারণে পঞ্চায়েত ভোট থেকে বিজেপি করলেও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করলেন।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...