উঃ ২8 পরগনা:
লকডাউনে নয়া কীর্তী দেগঙ্গায়, বাড়ি ভাড়া নিয়ে দিনের পর দিন চলছিল মধুচক্র। গোপনসুত্রে সেই খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে হানা দেয় গ্রামবাসীরা। হাতে নাতে দুজনকে ধরে ফেলে তাঁরা। ঘটনাটী ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গায়। স্থানিয়দের দাবি দিনের পর দিন বাড়ি ভাড়ার নামে এখানে দেহ ব্যাবসা চলত। আর এই ভাড়া স্থায়ী নয়, ২8 ঘন্টার জন্য। আর এই ভাড়ার ভীড় বাড়ে রাতের বেলায়। সম্প্রতি এই ভাড়াবাড়ি থেকে দুটি নতুন অপরিচিত যুগলকে দেখতে পায় স্থানীয়রা, তাঁদের অনুমান এখানে রাতে মধুচক্র চলত রমরমিয়ে। আর এই খবর সামনে আসতেই জটলা পাকে। পাড়ার মধ্যে কিভাবে চলছিল মধুচক্র? এই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করছে তারা।
