বিশ্ব পরিবেশ দিবসে করোনা প্রতিরোধে সচেতনতার প্রচার ও মাস্ক বিতরণ



আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে করোনার দ্বিতীয় ঢেউতে সতর্কতার বার্তা নিয়ে, বিজ্ঞানকে হাতিয়ার করে মোকাবিলা করার কথা লিফলেট সহ প্রচার এবং মাস্ক বিতরণ করল বিদ্যাসাগর সায়েন্স অ্যান্ড কালচারাল ফোরাম ও বিদ্যাসাগর ফ্রী কোচিং সেন্টার, দুইল্যা, আন্দুল। পাশাপাশি ইয়াস ঘূর্ণীঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহের কাজও চলে।

করোনা বিধি মেনে আন্দুল স্টেশন বাজার, মিল বাজার, আন্দুল বাজার সহ এলাকার গুরুত্বপূর্ণ অংশগুলিতে টোটো প্রচার সহ সমগ্র কর্মসূচী পরিচালিত হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...