উত্তর দিনাজপুর:-
চোপড়ার সুফল গছ ভাঙ্গা রোড এলাকায় এক ব্যক্তির বাড়ির রান্না ঘর থেকে গোখরো সাপ উদ্ধার। জানা গেছে,রবিবার চোপড়া ব্লকের সুফল গছ ভাঙা রোড এলাকায় প্রসেনজিৎ মির্ধা নামের এক ব্যক্তির বাড়িতে রান্না ঘরের মধ্যে একটি সাপ দেখতে পান বাড়ির লোকেরা। এরপর উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যাল এর সহ সম্পাদক নবনীতা উপাধ্যায় কে খবর দেওয়া হলে তিনি এসে সাপটিকে উদ্ধার করে চোপড়া বন দপ্তরের হাতে তুলে দেন। পিপল ফর এনিম্যাল এর সহ সম্পাদিকা নবনীতা উপাধ্যায় জানান, আমরা খবর পেয়ে ওই বাড়িতে ছুটে গিয়ে সাপটিকে উদ্ধার করে চোপড়া বন দপ্তরের হাতে তুলে দি। তিনি আরও বলেন এটি একটি গোখরো ছিল। এভাবে মানুষ যদি সচেতন হয় তাহলে সাপ বাঁচানো সম্ভব হবে। তিনি জানান, কারো বাড়িতে বা কোথাও সাপ ঢুকলে আমাদের কে খবর দিলে আমরা সেই সাপকে উদ্ধার করে নিয়ে যাব।
চোপড়া বন দপ্তরের বিট অফিসার সঞ্জীব সাহা জানান, ওই সাপটিকে আমাদের দপ্তরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
