দূর্গন্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে তাদের পাশে দাড়ান সিপিএম নেতা কৌশিক মিশ্র। তিনি বলেন, তৃণমূল বছরের পর বছর ধরে পুরসভাকে দূর্নীতির আখড়া বানিয়েছিল। নাগরিক পরিসেবা তলানিতে। তারই ফল ভুগছে ইংরেজবাজারের বাসিন্দারা। বিষয়টি নিয়ে তারা আন্দোলনে যাবেন বলেও জানান সিপিএম নেতৃত্ব।

