প্রশাসনিকভাবে পূর্ব মেদিনীপুরের অন্তর্গত রূপনারায়ণের চর এলাকাটি ইয়াসের প্লাবনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্বল নদীবাঁধ এর অন্যতম কারণ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত ৮০ জন ছাত্রছাত্রীর হাতে খাতা-পেন-শুকনো খাবার ইত্যাদি প্রদান করে এস ইউ সি আই (সি)।
এই ত্রাণ বণ্টন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদীপ মণ্ডল, আশিস দোলাই, জয়ন্ত খাটুয়া এবং ছাত্রনেতা স্বপন জানা।


