হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম শিবগঞ্জ। এখানেই গড়ে উঠছে এশিয়া মহাদেশের বৃহত্তম কো-অপারেটিভ সোসাইটি। যার নাম- ভাগীরথী কো-অপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটি লিমিটেড। ১৯৭৪ সালে এ.বি. এ গনিখান চৌধুরী যার দ্বারোদঘাটন করেছিলেন। ভাগীরথীর তীরে সোসাইটিটি নির্মিত হওয়ার কারনে মাঝে মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় একে। কিন্তু গতবছরের আমফান আর এবারের ইয়াস ঝড়ের তাণ্ডবে ভীষন ভাবে ক্ষতিগ্রস্ত এই সোসাইটি। ভাগীরথী নদীর জলস্ফিতির ফলে ,প্রায় একশ একরেরও বেশি চাষ যোগ্য জমি জলের তলায়।জলোচ্ছাসের ফলে প্রায় পাঁচ কিলোমিটার বাঁধ ভীষন ভাবে ক্ষতিগ্রস্ত। নষ্ট হয়েছে ফসল,কুড়ি একর জলাশয়ের মাছ,গাছ-গাছালি।
সোসাইটির সচিব শৈলেন্দ্র নাথ সামন্ত জানান,কো-অপারেটিভ বাঁধের ভাঙন মেরামতিতেই খরচ হবে প্রায় এক কোটি টাকা।যেটা সরকারি অনুদান ছাড়া সম্ভব নয়। তবে সুখের কথা, স্থানীয় ব্লক অফিস, পঞ্চায়েত সমিতি,ভূমি সংস্কার ও উন্নয়ন দফতরের কাছে আবেদন করায়;যুদ্ধ কালীন তৎপরতায় তারা আপৎকালীন বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন।
প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় পাঁচ হাজার মানুষ এই সোসাইটির ওপর নির্ভরশীল। সবার প্রার্থণা খুব শীঘ্রই নতুন ভাবে প্রকাশিত হবে এই বিশ্বমানের সোসাইটি।